LOCAL NEWS আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কাউন্সিলের আধিকারিক, চিকিৎসকসহ বিশিষ্ট অতিথিরা। by Newz Tripura 01/10/2026
LOCAL NEWS ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 01/10/2026
LOCAL NEWS মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী আগরতলায় গণ সত্যাগ্রহ কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। পোস্ট অফিস চৌমুহনী এলাকার কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়। 01/10/2026
LOCAL NEWS বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে সাংবাদিক সম্মেলন। আগরতলায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন নেতৃত্বরা। 01/10/2026
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জনকে নগদ ২৫ হাজার টাকা করে পুরস্কৃত করল রাজ্য পরিবহন দপ্তর। গোমতী জেলা থেকে ৫ জন, ধলাই থেকে ২ জন এবং ঊনকোটি জেলা থেকে ১ জন পুরস্কারের জন্য নির্বাচিত হন। স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এই পুরস্কার প্রদান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন, অর্থ, স্বাস্থ্য ও নগরোন্নয়ন দপ্তরের সচিবসহ কাউন্সিলের অন্যান্য আধিকারিকরা। by Newz Tripura 01/10/2026 0 LOCAL NEWS Read more
সরকারি হোমে নাবালিকাকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে কড়া অবস্থান হাইকোর্টের। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। by Newz Tripura 01/10/2026 0
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব SUCI। আগরতলায় রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে দলের কর্মী-সমর্থকরা তাদের দাবিসম্বলিত স্মারকলিপি জমা দেন। by Newz Tripura 01/10/2026 0
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভার বৈঠক অনুষ্ঠিত হল । পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। by Newz Tripura 01/10/2026 0
ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। by Newz Tripura 30/09/2026 0
ভিলেজ কমিটি নির্বাচনের আবহেই পুনঃভোটের ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। আজ আগরতলায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুনঃভোটের বিষয়টি জানান রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পি কে চক্রবর্তী। by Newz Tripura 30/09/2026 0
রাধাকিশোরপুর থানার ওরাংবাড়ি কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে তিনি জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রয়েছেন পদস্থ নিরাপত্তা আধিকারিকরা। by Newz Tripura 29/09/2026 0
LOCAL NEWS ভগৎ সিংয়ের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাটতলায় বিশেষ কর্মসূচি পালন করা হয়। এআইডিএসও, এআইডিওয়াইও ও এআইএমএসএস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। 28/09/2026
LOCAL NEWS বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল ও পলিক্লিনিকে বিশেষ কর্মসূচি। “একসাথে আমরা আরও শক্তিশালী” বার্তাকে সামনে রেখে পোষ্য ও অন্যান্য প্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদানের ব্যবস্থা করা হয়। 28/09/2026
LOCAL NEWS ই-চালানের ১৬০ কোটি টাকা বকেয়া! আমজনতার কাছ থেকে বকেয়া আদায় নিয়ে ট্রাফিক দপ্তরের তথ্য জানালেন ট্রাফিক সুপার কান্তা জাঙ্গীর। 26/09/2026
LOCAL NEWS পুজোর আগে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। চুক্তিতে স্বাক্ষর না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ব্যাঙ্ক কর্মীদের। 26/09/2026
LOCAL NEWS বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৫তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আগরতলায়। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে এআইডিএসও, এআইডিওয়াইও ও এআইএমএসএস। 25/09/2026